মোঃহারুন অর রশিদ, মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে সম্পত্তি নিজেদের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়া এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাট থানাধীন খড়মপুর গ্রামের বাসিন্দা চাঁদ সুলতানা (৬৫)-কে তার দুই ছেলে আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিম (৩৫) দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি সম্পত্তি তাদের নামে লিখে দিতে অস্বীকৃতি জানালে তারা বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তিনি বয়স্কদের প্রতি নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান।
গত ১৩ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান চালায়। তদন্তে অভিযোগের ভিত্তি পাওয়া গেলে এবং ভুক্তভোগীর ওপর আরও নির্যাতনের আশঙ্কা থাকায় দুই অভিযুক্তকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ জানায়, বয়স্ক ও অসহায় মানুষের প্রতি নির্যাতনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।