বীরগঞ্জে শিবরামপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা

 


নারায়ন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা ও ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় শিবরামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, -এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় অভিশাপ। এ ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধে জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিবরামপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
 
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, নারী নেত্রী, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা বিস্তার এবং সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
 
অনুষ্ঠান শেষে শিবরামপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ উপজেলার অন্যান্য ইউনিয়নের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা