মো মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জুন ২০২৬ মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তারা।
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাস জমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিতকরণসহ ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা ও আলোচনা করা হয়।
এ সময় সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় ভূমি ব্যবস্থাপনার সেবার মান উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
