মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের কালাইহাট্টা এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী, মজুমদারপাড়া ও স্বর্ণগ্রাম এলাকার তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল মাহমুদ সবুজ এ ফুটবল বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রেখে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার সরঞ্জাম বিতরণের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা সম্ভব হবে।
