কামরুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসিল্যান্ডের উগ্র ও অনৈতিক আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। উপজেলা ভূমি অফিসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সহকারী কমিশনার (ভূমি অফিসার) আনোয়ার হোসাইন-এর বিরুদ্ধে সঠিক সময়ে সেবা প্রদান না করার বিভিন্ন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
সেবায় ধীরগতি, মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তুচ্ছ অজুহাতে সেবাগ্রহীতাদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে।
দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ এসিল্যান্ডের সাথে দেখা করে প্রতিকার পাচ্ছেন না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী মহির উদ্দিন মুন্না এসব ঘটনা তদন্তে কুড়িগ্রাম জেলা প্রশাসক, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি দ্রুত এই ভোগান্তি নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আন্তরিক হবেন বলে আশা প্রকাশ করছেন।
.png)