আনোয়ারুল ইসলাম,
চিলমারী (কুড়িগ্রাম):
চিলমারী সরকারী ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত কর্মচারী নুরনবী আকন্দ বার্ধ্যক জনিত কারনে গতকাল বুধবার সন্ধ্যা ৭ ঘটাকায় কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি চিলমারী সরকারী ডিগ্রী কলেজের একজন কর্মচারী হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে তার নিজ দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল প্রায় ৬২ বছর। তিনি স্ত্রী,ছেলে-মেয়ে,নাতি-নাতনি, পাড়া-প্রতিবেশী সহ অসংখ্য আত্মীয়-স্বজন,বন্ধু ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম নুরনবী আকন্দ চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌজাথানা আকন্দ পাড়ার মৃত্যু শামছুল হক আকন্দের ৩য় পুত্র ও দৈনিক দিনকাল প্রত্রিকার চিলমারী উপজেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম জুয়েলের আপন চাচা। ২১/০৫/২০২৬ ইং অদ্য তার নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকার সকল মানুষ শোকাহত হয়েছেন। স্থানীয় ব্যবসায়ী,রাজনৈকিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
