প্রাণী কল্যাণ ও পরিবেশ রক্ষায় গলাচিপায় নতুন প্রত্যাশা



মেহেদী হাসান জুয়েল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আবুজর মো: ইজাজুল হক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রাণী কল্যাণ ও পরিবেশবাদী সংগঠন Animal Lovers Of Patuakhali-ALP এর প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় গলাচিপা উপজেলার প্রাণী কল্যাণ, পথপ্রাণীদের সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংগঠনের সদস্যরা জানান, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইউএনও মহোদয় তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন এবং প্রাণী ও পরিবেশ রক্ষায় ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। শত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সাক্ষাৎ শেষে সংগঠনের প্রতিনিধিরা বলেন, “মহোদয়ের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি তিনি একজন মানবিক, প্রাণীপ্রেমী ও জনবান্ধব কর্মকর্তা। তাঁর নেতৃত্বে গলাচিপা উপজেলায় প্রাণী কল্যাণ ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।”

এসময় Animal Lovers Of Patuakhali-ALP এর পক্ষ থেকে ভবিষ্যতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণী ও পরিবেশ রক্ষায় আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পরিশেষে, সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও জনাব আবুজর মো: ইজাজুল হক মহোদয়ের সফলতা, সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা