স্মার্ট সিটি প্রকল্প প্রদর্শনে জেলা পর্যায়ে ২য় স্থানে চিলমারী সিনিয়র আলিম মাদরাসা



আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 
৪৭ তম বিজ্ঞান মেলায় জেলায় প্রতিযোগিতা করে   কলেজ পর্যায়ে  ২য় স্থান অধিকার করেছেন। কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত তিন দিন ব্যাপী বিজ্ঞান  মেলার আজ শেষ দিন ১/০৫/২০২৬ ইং তারিখে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ  প্রতিযোগিদের ফলাফল ঘোষনা করে অনষ্ঠানের সমাপনি ঘোষনা করেন।

মেলায় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার স্কুল,কলেজ ও একটি মাত্র মাদরাসা প্রতিযোগিতা করে।  চিলমারী সিনিয়র আলিম  মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র-ছাত্রীরা "স্মার্ট সিটি প্রকল্প" প্রদর্শনীতে উপস্থাপন করেন। মোট চারটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে করা স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে বাসা-বাড়িতে গ্যাস লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার আগাম সতর্কতা হিসেবে সতর্কবার্তা পাওয়া, আগুন লাগলে তার সতর্ক বার্তা পাওয়া এবং তা জরুরী ফোন নাম্বারে যেমন পুলিশ,ফায়ার সার্ভিস বা নিজেদের যে কোন মোবাইলে বার্তা পাঠানো, বন্যার পানি বিপদসীমা অতিক্রম করলে সতর্ক বার্তা দেওয়া,আবর্জনার বাক্স ভরে উঠলে সতর্ক বার্তা দান করা সহ অটো ট্রাফিক পদ্ধতির মাধ্যমে যানজট নিরসন করা অন্যতম। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তার বক্তব্যে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি সাধুবাদ জানান। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা),  প্রশাসক, জেলা পরিষদ কুড়িগ্রাম সোহেল হোসনাইন কায়কোবাদ,  কুড়িগ্রাম সরকারী কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুল হক, প্রভাষক রাকিব মিয়া, ভৌতবিজ্ঞান শিক্ষক, এমদাদুলহক ও শিক্ষার্থীবৃন্দ।  

প্রকাশ থাকে যে, চিলমারী উপজেলা প্রশাসন আয়োজিত ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা গত ১৪/০৫/২০২৬ ইং তারিখ  শেষ হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে অনেক উৎসাহী শিক্ষার্থী ছাত্র-ছাত্রীরা  তিনটি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন। প্রথম ইভেন্টে অংশগ্রহনকারীদের প্রকল্প মূল্যায়নে কলেজ পর্যায়ে চিলমারী সিনিয়র আলিম মাদরাসার  স্মার্ট সিটি প্রকল্পের  প্রর্দশনীতে ১ম স্থান অধিকার করেছেন শহিদ হাসান ও তানজিলা, বিজ্ঞান অলিম্পিয়াড এ জুনিয়র  ও সিনিয়র গ্রুপের মধ্যে ১ম স্থান অধিকার করেছেন সুমাইয়া উর্মি, ২য স্থানে রয়েছেন সিদরাতুল মুনতাহা, কুইজ প্রতিযোগিতায় ২য় অধিকার করেছেন যৌথ ভাবে হাবিবুর রহমান, সুমাইয়া উর্মি ও সিদরাতুল মুনতাহা এবং এরা সকলেই একই মাদরাসার শিক্ষার্থী। 
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা