রাজশাহীতে চলছে ভূমিসেবা মেলা ২০২৬

 


মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে শুরু হয়েছে ৩দিন ব্যপী ভূমি সেবা মেলা । রাজশাহী বড়কুঠি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর সেখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে মেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

উদ্বোধনের সময় বক্তারা ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, নাগরিকদের অনলাইনে ফি লেনদেন, হটলাইন নম্বরে সেবা, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ, ডিজিটালাইজড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু ও ভূমি আইনের সংস্কার করা হয়েছে বলে জানান।

এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ও আর ও অনেকে উপস্থিত ছিলেন।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা