বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানের জননীর মৃত্যু!

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর পশ্চিমপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. শিখা আক্তার (২২) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিখা আক্তার উপজেলার মাদারেরচর পশ্চিমপাড়া এলাকার সুরুজ্জামানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন শিখা আক্তার। এ সময় একই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মানুন মিয়া (৩০) এর বাড়ির পাশে পরে থাকা চোরা বিদ্যুতের তারের সঙ্গে অসাবধানতাবশত স্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন শিখা আক্তার। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।  ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




নবীনতর পূর্বতন