বকশীগঞ্জে জুলাই শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান




 নিজস্ব প্রতিনিধিঃ

 জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৫ মে) উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে জুলাই শহীদ রিপনের মা রাহেলা পারভীন এবং জুলাই শহীদ ফজলের ছোট ভাই জিলানীর হাতে পৃথকভাবে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সহ-সেক্রেটারি জনাব মোকাদ্দেছ আলী, অফিস সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, বাইতুলমাল সেক্রেটারি জনাব আব্দুল আজিজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি জনাব হাজী রাসেল মাহমুদ এবং উপজেলা বাইতুলমাল সেক্রেটারি জনাব সাইদুর রহমান। অনুষ্ঠানে বক্তারা শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
নবীনতর পূর্বতন