মো. আরফান আলী :
"আমিষেই শক্তি, আমিষেই মুক্তি " এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকূরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থ বৎসরের মৎস্য চাষ বিষয়ক একদদিন ব্যাপী ২১ মে পীরগঞ্জ উপজেলা পরিষদ পূরাতন সম্মেলন কক্ষে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। মৌলিক প্রশিক্ষণ কর্মশালা টি মূল প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেণ জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা ক্ষেত্র সহকারী রশিদুল ইসলাম।
পাবদা, টেংরা, গুলশা, শিং, মাগুর মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৎস্য চাষী ও বিক্রতা গণ সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী প্রণেদনা সুবিধা প্রদান করার কথা ব্যক্ত করেণ।
সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। বিশেষ প্রশিক্ষণ কর্মশালা বিশ জন মৎস্য ঋণ গ্রহীতা ও মৎস্য চাষী অংশগ্রহণ করে।
