চিলমারীতে অটো রিক্সার চাকায় পিষ্ট হয়ে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু



চিলমারী, কুড়িগ্রাম প্রতিনিধি:
বালাবাড়ী পল্লী বিদ্যুত  সাবস্টেশন সংলগ্ন শিকার পাড়ার বিপুলের ০৯ বছরের শিশু মো: জীবন মিয়া কে,সি রোড পার হওয়ার সময় গত  ০৭/০৫/২৬ ইং তারিখে সকালে একটি অটো রিক্সা তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি নীচে ঢুকে গেলে অটোরিক্সাের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর ভাবে আহত হয়। আহত শিশুকে তাৎক্ষনিক ভাবে চিলমারী হাসপাতালে নিয়ে গেলে  তার অবস্থার অবনতি হওয়ায়  তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়,  আনুমানিক ০৯ টার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহি অটোর সামনের চাকা ও পিছনের চাকার নীচে পড়ে যায়। অটো চালক ব্রেক না করেই পালাতে উদ্যত হলে পিছনের চাকাও তাকে  পিষ্ট করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় শিশু  জীবন মরনের কোলে ঢলে পড়ে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 


নবীনতর পূর্বতন