বকশীগঞ্জে নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত



বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বাংলা নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল ) উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দেশ ও দেশবাসীর কল্যাণ কামনা করে  মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ। 

দোয়া মাহফিলে এসময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ ও দৈনিক আমার দেশ এর প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, সদস্য ও দৈনিক আজকের সংবাদ এর প্রতিনিধি হারুন উর রশিদ, সদস্য ও এশিয়ান টিভির প্রতিনিধি গাজী মোস্তফা, সদস্য ও দৈনিক এদিন এর প্রতিনিধি রাসেল রানা ও সদস্য এবং দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মো. শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।



নবীনতর পূর্বতন