ঠাকূরগাঁওয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন



মো. আরফান আলী, ঠাকূরগাঁও প্রতিনিধিঃ
হামের সংক্রমণ মোকাবেলা ঠাকূরগাঁও জেলা  হাম-রুবেলার টিকাদান কর্মসূচীর শুণ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার, ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঠাকূরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচী চালু করা হয়।

কর্মসূচীর উদ্বোধন করেণ জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন আনি রহমানসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দরা।

সিভিল সার্জনের তথ্য মতে, চলতি মাসের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এ টিকা প্রদান করা হবে।

জেলায় মোট ১৩৬৩ টি টিকাদান কেন্দ্র  কার্যক্রম পরিচালিত হবে । টিকাপ্রাপ্ত বয়স পাঁচ  বৎসর বয়সীদের হাম-রুবেলা টিকা প্রদান হবে মর্মে জানানো হয়।
أحدث أقدم