মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
অদ্য ২০ এপ্রিল, ২০২৬ খ্রি. বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলার পুলিশ লাইন্সে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় উপস্থিত ছিলেন। এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্যগণের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় আরো বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স-এর নির্দেশনায় Face Detection Camera সংযোজন করা হয়েছে, নতুন এই প্রযুক্তি দ্বারা প্রার্থীদের শনাক্তকরণ নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে।
উক্ত ব্রিফিং প্যারেডে জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, জনাব সালমান ফারুক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট, জনাব মোঃ ওয়ারুখ ইয়াজদানী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট, সহ লালমনিরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।