বসুন্ধরা শুভসংঘ উদ্যোগে জাবিপ্রবিতে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে মুক্ত আলোচনা



জাবিপ্রবি প্রতিনিধিঃ
বসুন্ধরা শুভসংঘ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সোমবার (২০ এপ্রিল) “পরিচিতি সভা এবং সামাজিক মাধ্যমে অপতথ্য, গুজব ও সাইবার ক্রাইম প্রতিরোধে আমাদের করণীয়” শীর্ষক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি হুমায়ুন কবীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহ নেওয়াজ। শুরুতেই নবগঠিত কমিটির পরিচিতি তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, প্রধান উপদেষ্টা ইয়াসির আরাফাত এবং উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজবের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং দায়িত্বশীল অনলাইন আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি রকিব হাসান, গ্রীন ভয়েস জাবিপ্রবি শাখার সভাপতি তৌসিফ আহম্মেদ তন্ময়, সবুজ স্বপ্ন জাবিপ্রবির সভাপতি মোঃ আরমান আলী, রোবটিক্স ক্লাব জাবিপ্রবির সভাপতি আব্দুল্লাহ আল মিনহাজ এবং রংপুর এসোসিয়েশন জাবিপ্রবির সাধারণ সম্পাদক মোঃ নিরব হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম রিমন, মোঃ উমর ফারুক, মিরাজ হোসেন ও মোঃ রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মানতাশা নুসরাত জামান প্রকৃতি, মোঃ আবু নাঈম, মোঃ সাহেব উল্লাহ সরকার সাকিব, মো. ইকরাম মাহমুদ প্রধান, অর্পন চাকলাদার ও সোহাগ সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আশরাফুল আমীন তানভীর, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমদ সাইম, সহ অর্থ সম্পাদক মোঃ শাহিন আলম সূর্য, দপ্তর সম্পাদক সাদমান তাহমিদ হিমু, সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার শশী, ইভেন্ট সম্পাদক তানভীর, সহ প্রচার সম্পাদক মুকিব আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রৌশান আরমান খান আদিব, সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জয়শ্রী সাহা, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আল আরাফাত চৌধুরী দিপু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা: হুজায়ফা আনজুম হিমা, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আইনুল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আহাদুজ্জামান অনন্ত, আইন বিষয়ক সম্পাদক তূর্য সরকার এবং কার্যকরী সদস্য মোছা: নিগারিন সুলতানা নাইস, সিনথিয়া ফারিয়া শ্যামা ও তাবাচ্ছুম আক্তার।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে অপতথ্য ও গুজব প্রতিরোধে সম্মিলিত সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। সাইবার অপরাধ মোকাবেলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক ও সচেতন ডিজিটাল সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
أحدث أقدم