বিদায় ও নবীন বরণ উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠিত

 


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার সদর উপজেলার ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি লালমনিরহাটের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাহিদ হাসান মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম লিটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহজাহান আলী।

অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা এবং নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

মোঃ তোছাদ্দেকুর রহমান

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

নবীনতর পূর্বতন