জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জামালপুর পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেয়র প্রার্থী শুভ পাঠান।
তিনি বর্তমানে জামালপুর জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক পদেও রয়েছেন। এছাড়াও তিনি জামালপুর জেলা শাখার নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সদস্য, স্বপ্ন একাদশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, জামালপুর জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জামালপুর জেলা যুবদলের সহ-সম্পাদক ছিলেন।
এক শুভেচ্ছা বার্তায় সোমবার তিনি বলেন, নতুন বছরের এই শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও হতাশা ভুলে আমরা যেন নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন উদ্যম নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি—এই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এই দিনটি আমাদের শেখায় ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে থাকার বার্তা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি—এই চেতনা হোক আমাদের শক্তি।
