নিজস্ব প্রতিনিধি
দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া (জে কে) আজ রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি জানান, কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দিনব্যাপী সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন মানব সেবা সংগঠনের মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মাঝে স্বস্তি বিরাজ করছে। তিনি সকলকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এছাড়া পাররামরামপুরের সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা সেন্ট্রাল ল’ কলেজ ছাত্র আইন পরিষদের ভাইস প্রেসিডেন্ট সেলিম রেজা জয় বলেন, এ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের ভোটের সংখ্যা বেশি হবে বলে তিনি আশাবাদী। সকাল থেকেই ভোটারদের মাঝে আগ্রহ লক্ষ্য করা গেছে এবং তারা স্বচ্ছন্দে ভোট প্রদান করছেন বলে জানান তিনি।
কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে।


