সুবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন বগারচর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি

 


 নিজস্ব সংবাদদাতা 

বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসাইন (বোলাল) আজ সকাল ৭টা ৩০ মিনিটে সুবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে তিনি বলেন, জনগণ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। একই সঙ্গে তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

নবীনতর পূর্বতন