নিজস্ব প্রতিনিধ
জামালপুরের বকশীগঞ্জে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয় ।
মিছিলে নেতৃত্ব দেন বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম।
এসময় বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলটি সারমারা বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এর প্রতিবাদে বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, দেশ বিরোধী আওয়ামী লীগ আবার মাথা চাড়া উঠতে চাচ্ছে। তাঁরা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
কিন্তু শহীদ জিয়ার সৈনিক থাকতে কোন অপশক্তিকে আমরা ষড়যন্ত্র করতে দেব না।
অপরদিকে আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড খুলে পাবলিক টয়লেট ঘোষণা করেছে জুলাই ঐক্য বকশীগঞ্জ নামে জুলাই আন্দোলনকারী সংগঠন।
বিকালে সারমারা বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড খুলে তারা আগুন ধরিয়ে দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করেন।
জুলাইযোদ্ধা শহিদুল ইসলাম সানী বলেন, আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোন নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতা কর্মী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন এবং দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেন ।
এরপর থেকে বকশীগঞ্জের জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা ফুঁসে উঠে। এরই প্রতিবাদে বিকালে আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড ঝুলিয়ে পাবলিক টয়লেট ঘোষণা করা হয়।
