নিজস্ব প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমীর সঞ্চালনায় এবং
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাই এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন এসিল্যান্ড আসমা উল হুসনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা পিআইও মোহাম্মদ হাবীবুর রহমান সুমন, ইউআরসি ইন্সট্রাক্টর সেলিম মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, শিক্ষার্থী হায়াতুল সাইসা
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
