বিলীন হয়ে যাচ্ছে আন্তঃজেলা হাইওয়ে সড়ক দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর



মেহেদী হাসান জুয়েল,  গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী গলাচিপার আন্তজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বিলীন হয়ে যাচ্ছে। এর ভিতরে উল্লেখযোগ্য একটি হচ্ছে ডাকুয়া ইউনিয়নের একাংশ যার পাশ দিয়ে বয়ে গেছে রামনা নদী যেটা এখন ভাঙ্গনী নামে পরিচিত। এই নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক স্থাপনা।

সড়ক পথের যাতায়াত ব্যবস্থা আজ হুমকির মুখে। পরিকল্পিত নদী শাসন আর টেকসই ভেরিবাধের অভাবে ভেঙে যাচ্ছে রাস্তাঘাট, বাড়িঘর সহ অন্যান্য স্থাপনা। স্থানীয় শত শত মানুষের দাবি ভেরিবাঁধ নির্মাণ না হলে বিচ্ছিন্ন হয়ে যাবে আন্ত জেলা হাইওয়ে সড়ক।

এই সড়ক দিয়ে চিকনিকান্দি,বকুল বাড়িয়া, কলাগাছিয়া ইউনিয়ন হয়ে পার্শ্ববর্তী দশমিনা উপজেলা হয়ে সরাসরি ঢাকা সহ সারা দেশের সাথে রয়েছে যাতায়াত ও যোগাযোগের ব্যবস্থা। তাই এলাকাবাসীর দাবি দীর্ঘমেয়াদী টেকসই বেড়ীবাঁধ ও সুপরিকল্পিত নদী শাসনের মাধ্যমে নদী ভাঙ্গন রক্ষায় সরকার জরুরী ভাবে পদক্ষেপ গ্রহণ করবেন এটাই সবার প্রত্যাশা।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা