মাদারীপুরের শিবচরে মা-ছেলে নিখোঁজ: ১২ লাখ টাকা উত্তোলনের পর থেকেই মিলছে না সন্ধান

শিবচর উপজেলা প্রতিনিধি (মাদারীপুর)

বৃহস্পতিবার সকাল থেকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মালেক হাওলাদারের স্ত্রী মাকসুদা বেগম (৪০) ও শিবচর নন্দকুমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র রিহাব হাওলাদার (১৩) 

২৫ জুন সকাল থেকে ১২ লাখ টাকা সহ রহস্য জনক নিখোঁজ রয়েছেন। 

ঘটনাসূত্রে জানাযায় সৌদি প্রবাসী আব্দুল মালেক গত ছয় বছর জ্বাবৎ সৌদি থাকেন, তাহার স্ত্রী মাকসুদা ও স্কুল পড়ুয়া সন্তান রিহাব কে নিয়ে আলেপুরে বসবাস করেন, গত ২৩ জুন এনজিও ( কারসা) শিবচর শাখা মাকসুদা কে ১২ লাখ টাকার চেক প্রদান করেন উক্ত টাকা উত্তোলন করবার জন্য ২৫ জুন শিবচরে পূর্বালী ব্যাংকে আসার পর থেকে মাকসুদা ও রিহাবের কোন সন্ধান মিলেনাই, শিবচর থানার সহযোগিতা চাইলে শিবচর থানা পুলিশ একটি সাধারন ডায়রী করেন।

জানা যায় শিবচর উপজেলার কাঁঠাল বাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইসকান শেখের কন্যা মাকসুদা ( ৪০) সুনামের সাথে স্বামীর বাড়িতে সন্তান নিয়ে সুনামের সাথে বসবাস করে আসছেন, তাহার নিখোজের সংবাদে কাঁঠাল বাড়ী মেয়ের বাবার এলাকা ও স্বামীর বাড়ির লোকজনের মধ্যে চিন্তা ও হতাশা গ্রস্থ, উভয় পক্ষের সকল আত্মীয় স্বজন খোজা খুজি করে এখনো সন্ধান মিলাতে পারেনি, এদিকে প্রবাসি স্বামী ও বিভিন্ন ভাবে খোজ নিচ্ছে বিভিন্ন জনের সহযোগিতা চাচ্ছেন।

আব্দুল মালেক হাওলাদারের ছোট ভাই আব্দুল বারেক হাওলাদ বলেন ভাবী কখোনো প্রয়োজন ছাড়া বাহিরে জায় না, তিনি একজন ভালো মানুষ আমার ধারনা ১২ লাখ টাকা তুলতে এসে কিডন্যাপ হতে পারে, শিবচর থানা পুলিশ চাইলে দ্রুত ব্যবস্থা নিতে পারেন, আমরা পুলিশ প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি, 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ-কে দায়িত্ব দিয়েছেন। 

পুলিশ সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালাচ্ছে এবং নিখোঁজদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তবে পরিবারের পক্ষ থেকে অপহরণের আশঙ্কা প্রকাশ করা হলেও, পুলিশ এখনো অপহরণের বিষয়টি নিশ্চিত করেনি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।



নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা