কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন



মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আজ ২৮ জুন (রবিবার) কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনের পর শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়াও উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র এবং নির্ধারিত টিকাদান কেন্দ্রে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হচ্ছে।

এ কর্মসূচির আওতায়— ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।  ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক শারীরিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দেশব্যাপী পরিচালিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকল অভিভাবককে নিজ নিজ শিশুদের নিকটস্থ কেন্দ্র থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা