মোঃ হারুন অর রশিদ, মহাদেব পুর, নওগাঁ প্রতিনিধিঃ
জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ।
এ সময় তার হেফাজত থেকে ৫০ লিটার চোলাই মদ (ওয়াশ/চোলাই মদ তৈরির উপাদান) এবং মাদক বিক্রির ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই আশীষ কুমার সান্যাল ও সঙ্গীয় ফোর্স উপজেলার ভারশো ইউনিয়নের ভারশো ঋষি পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কুখ্যাত নারী মাদক কারবারি শ্রীমতী ডলি রানীকে গ্রেফতার করা হয়। এ সময় তার পলাতক স্বামী শ্রী সমোর সাহা (ওরফে সুমন)-এর হেফাজতে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা ৫০ লিটার চোলাই মদ (ওয়াশ) উদ্ধার ও জব্দ করা হয়।
এছাড়া ডলি রানীর হেফাজত থেকে মাদক বিক্রির ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।