"স্মার্ট সিটি প্রকল্প " নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের উদ্দেশ্যে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার অংশগ্রহনকারীদের যাত্রা


আনোয়ারুল ইসলাম, চিলমারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
"স্মার্ট সিটি প্রকল্প " প্রকল্পের ধারনা নিয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের জন্য শনিবার (২৭/০৬/২০২৬ ইং)  সকালে চিলমারী সিনিয়র আলিম মাদরাসার অংশগ্রহনকারীগন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ষ্টার্ষ্ট আপ সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম এর আওতায় চিলমারী  উপজেলা ও কুড়িগ্রাম জেলা  পর্যায়ে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা " স্মার্ট সিটি প্রকল্প " এর ধারনা প্রথম স্থান অর্জন করে। 

এরই ধারাবাহিকতায় আগামী ২৮ ও ২৯ জুন/২০২৬ ইং তারিখ জাতীয় পর্যায়ে উক্ত প্রোগ্রামের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রোগ্রামে দেশের প্রতিটি জেলা থেকে ১ম স্থান অর্জনকারীদের মধ্যে দু'জন শিক্ষক ও তিন জন শিক্ষার্থী অংশগ্রহনকারী হিসেবে এবং অন্যান্য অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের ২জন করে শিক্ষক  বিবেচিত হয়েছেন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনকারীদের উপস্থাপিত প্রযুক্তি ব্যবহারে নতুনত্বের ধারনা ব্যবহার করে জনকল্যাণ সহ দেশের কল্যানে কিভাবে, কোথায় ব্যবহার করা হবে সে ধারনারই প্রতিফলন বাস্তবে প্রদর্শন করা হবে। তরুণ এই অংশগ্রহনকারীদেরকে  দেশের কল্যাণের কাজ করার জন্য  উৎসাহ যোগাতে  প্রধান মন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য দাযিত্বশীল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তাগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুল হক সহ  শরীর চর্চা শিক্ষক হাছিবুর হাছান, প্রভাষক রাকিব মিয়া ও সহকারী শিক্ষক এমদাদুল হক অংশগ্রহনকারী দলের তিন শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন। তাদের প্রকল্পের ধারনাটি জাতীয় পর্যায়ে সমাদৃত হবে এ নিয়ে কুড়িগ্রামবাসী দীর্ঘ আশাবাদ ব্যক্ত করেছেন।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা