ফকিরহাট ৫ নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জামায়াত কর্মী শেখ তারেকের দল ত্যাগ



আকাশ পাল, বাগেরহাট জেলা  প্রতিনিধি:
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ৫ নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন ৫ নং ওয়ার্ডের সক্রিয় দলীয় সদস্য শেখ তারেক।

আজ (১২ জুন, ২০২৬) পবিত্র জুম্মার দিন এক ব্যতিক্রমী উপায়ে তিনি দল ত্যাগের এই ঘোষণা দেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ তারেক গত ১৪ থেকে ১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নং ওয়ার্ডের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে যুক্ত ছিলেন। আজ জুম্মার নামাজের পূর্বে তিনি দুধ ও পানি দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে দল ত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন।

নিজের অনুভূতি ব্যক্ত করে শেখ তারেক জানান:
"দীর্ঘ ১৪-১৫ বছর আমি এই দলের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) সাথে যুক্ত ছিলাম। আজ পবিত্র জুম্মার দিনে দুধ-পানি দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে উক্ত দলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।"

হঠাৎ করে দুধ-পানি দিয়ে গোসল করে তার এই দল ত্যাগের বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে কী কারণে তিনি দীর্ঘদিনের এই রাজনৈতিক দল ত্যাগ করলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা