মোঃউজ্জল হোসেন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক বিনালাভে ক্ষুদ্র ঋণ প্রদান প্রতিষ্ঠান ক্বরদে হাসানা ফাউন্ডেশন এর ষান্মাসিক হিসাব পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শনিবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মসজিদে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানি। পরিদর্শন কাজে সহযোগীতা করেন বায়তুল মাল সম্পাদক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী সম্পাদক তফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক বিশিষ্ট বক্তা আঃ কাহার ছিদ্দিক মুনিপুরি, তথ্য সম্পাদক এম এ মালেক প্রমুখ। ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী সাবেক প্রধান শিক্ষক মাহবুব উর রহমান দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রেরণ করেন। ফাউন্ডেশনের সাঃ সম্পাদক প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম বলেন, মসজিদের মুসল্লীদের নির্দিষ্ট কয়েকটি আপদকালীন জরুরী প্রয়োজন মেটাতে এই ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়ে থাকে। শুধুমাত্র মুসল্লীদের জরুরী আপদকালীন প্রয়োজন মেটাতে মসজিদ ভিত্তিক বিনালাভে ঋন প্রদানের ব্যাবস্থা ব্যাপকভাবে বৃদ্ধি করা হবে।অনুষ্ঠানে ১৬ টি মসজিদের ঋণ পরিচালনা কমিটির সভাপতি ইমামগন ও দায়ীত্বশীল কর্তা ব্যাক্তিগন উপস্থিত ছিনেন।