৩ নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

 


লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলার ৩ নম্বর চংধুপইল ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে আটার সময় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ বাজেট সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম সভাপতিত্ব করেন। সঞ্চলনায় ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাফিসুর রহমান। সভায় আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বিভিন্ন খাত উপস্থাপন করা হয় এবং স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়।

উন্মুক্ত বাজেট সভায় চেয়ারম্যান রেজাউল করিম বলেন, জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং গ্রামীণ জনপদের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী-পুরুষসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

আলোচনা শেষে উপস্থিত জনগণের সম্মতিক্রমে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। সভা সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা