মাদকবিরোধী অভিযানে অসামান্য সাফল্যের স্বীকৃতি পেল লালমনিরহাট জেলা পুলিশ



মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট, জেলা প্রতিনিধি:
‘আমার পুলিশ, আমার দেশ,
সবার আগে বাংলাদেশ’
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে 'গ' গ্রুপে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাট জেলা পুলিশ।

অদ্য ১২/০৫/২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১২:৩০ ঘটিকায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই অর্জনের সম্মাননা প্রদান করা হয়। 

মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয় এই বিশেষ কৃতিত্বের জন্য লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়ের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

এই অভাবনীয় সাফল্যে পুলিশ সুপারের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে লালমনিরহাট জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। আপনার এই অসামান্য প্রাপ্তি আমাদের পেশাদারিত্বের পথে এক অনন্য পাথেয়। এই সাফল্যকে পাথেয় করে লালমনিরহাটকে দ্রুত মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে লালমনিরহাট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।
নবীনতর পূর্বতন