বকশীগঞ্জে নির্বাচন উপলক্ষে বিএনপির গণমিছিলে মানুষের ঢল

 


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী গণমিছিলে দলীয় নেতা কর্মী সহ মানুষের ঢল নামে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে গণমিছিলটি অনুষ্ঠিত হয়। 

বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

গণমিছিলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার প্রায় ৪০ হাজার নেতা কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।  

গণমিছিলে জামালপুর-১ আসনের বিএনপির এমপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কইয়ুম, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাতের পুত্র ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার সহ বিএনপি , অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

গণমিছিল শেষে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের  প্রতি আহবান জানান

নবীনতর পূর্বতন