বকশীগঞ্জে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন



জামালপুরের বকশীগঞ্জে রফিকুল ইসলাম সাংবাদিকের এর নামে ফেসবুকে ও সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালিয়েছেন বকশীগঞ্জ যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন রফিকুল ইসলাম সাংবাদিক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে রৌমারি টু নারায়নগঞ্জ গামী তুফান এক্সপ্রেস বাস বকশীগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব নামের এক ব্যাক্তি চলন্ত বাসটি থামিয়ে এক হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়াই বাসটির পরিচালক মো. রফিকুল ইসলাম এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিত অপপ্রচার চালায় । এছাড়াও মোবাইলে ফোনে করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি দেয় । এই অপপ্রচার ও হেনস্থার প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলন করেন মো. রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম সাংবাদিকদের আরো বলেন, চাঁদাবাজী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে স্থানীয় প্রশাসের দৃষ্টিগোচর করা হলো। এর পরেও যদি আব্দুল্লাহ স‌ওদাগর বিপ্লব কোন অপপ্রচার চালায় বা হুমকি দেয় তাহলে আইনি গ্রহণ করা হবে।

নবীনতর পূর্বতন