দেশের পরিবর্তন ঘটাতে জামায়াতের দাঁড়ি পাল্লায় ভোট দিন - এ্যাডভোকেট আবু তাহের



মোঃ তোছাদ্দেকুর রহমান, 

 লালমনিরহাট জেলা প্রতিনিধি।। 

বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ।  বিকেলে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাটের মুক্ত মঞ্চে লালমনিরহাট শহর শাখার বাংলাদেশ শ্রমিক কল্যায়ন ফেডারেশনের শহর সভাপতি মোঃ মোতালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,  লালমনিরহাট - সদর-৩ আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী জনপ্রিয় নেতা, জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহের। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বাংলাদেশের পরিবর্তন ঘটাতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে।  শ্রমিকরা যেন, ন্যার্য মজুরি পায় । সে জন্য জামায়াত প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। বিগত সরকার ক্ষমতায় থেকেও শ্রমিকদের কল্যানে কাজ করেনি।  আগামী ১২ ফেব্রুয়ারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিক দাঁড়ি পাল্লায় ভোট দেয়ার আহবান জানান তিনি।   লালমনিরহাট সদর- ৩ আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী এ্যাডভোকেট আবু তাহের আরও বলেন, লালমনিরহাটের সীমান্ত ঘেঁষা জেলাটি উন্নয়ন থেকে বঞ্চিত। এ জেলার উন্নয়ন ঘটাতে তার দাঁড়ি পাল্লায় ভোট কামনা করেছেন।  ভোটের আগ পর্যন্ত যারা ভয়ভীতি প্রদর্শন করছে। তাদের কে তিনি  সর্তক করিয়ে দিয়ে বলেন,  ভোটারদের ভয় দেখাবেন না।  কারন দাঁড়ি পাল্লার গন জোয়াড় এসেছে। তিনি জামায়াতের নেতাকর্মীসহ সকল কে ধর্য্য ধারনের আহবান জানিয়েছেন। জনসভা শেষে দাঁড়ি পাল্লার পক্ষে  নির্বাচনী মিছিল করেছে শ্রমিকরা।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,    বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি রেনায়েল আলম,  সংগঠনের উপদেষ্টা হাফেজ শাহ আলম,  সংগঠনের সাবেক জেলা উপদেষ্ঠা এ্যাডভোকেট আব্দুল বাতেন ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের লালমনিরহাট সদর উপজেলা সভাপতি মোঃ সুজন মিয়া, সংগঠনের উপদেষ্টা মোঃ মাহিবুর রহমান  ও জুলাই যোদ্ধা মোঃ নুর ইসলামসহ ১১দলীয় জোটের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতিসহ তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দ। দাঁড়া পাল্লার বিশাল ১১ দলীয় নির্বাচনী জনসভায় হাজার হাজার  বিভিন্ন স্তরের শ্রমিকরা অংশ গ্রহণ করেন। 

নবীনতর পূর্বতন