ভোটারদের ভোট প্রদানে কোন ধরণের চাপ প্রয়োগ করা হবে না- লে. কর্নেল মেহেদী হাসান সরকার




শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধি:
দুর্গম এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।  ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হবে না। নির্বাচন প্রক্রিয়ার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করা হবে এবং জনগণ যেন সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে পারে। সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের উপলক্ষে বান্দরবানের রুমা জোন (৩৬বীর)'র উদ্যোগে আয়োজিত এক  মতবিনিময় সভায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার এইসব কথা বলেন। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায়  ৩৬ বীর রুমা জোনের মাল্টিমিডিয়া সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, “ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠে থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেউ কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন তিনি।

ডা. মোঃ মোস্তফা রুবেল, রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া, রুমা আনসার ভিডিপি ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, রুমা অগ্রবংশ অনাথালয়ের নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু, রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহ্বায়ক অংসিংনু মারমা, গালেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেনরত ম্রো, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ হোসেন, বিএনপি নেতা থুইসাঅং মারমা ও রুমা বাজার পরিচালনা কমিটি মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন  রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।  

এদিকে উপজেলা নির্বাচন সহকারী কর্মকর্তা রাসেল দে জানান, আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের প্রস্তুতি অংশ হিসেবে রুমা উপজেলায় চারটি ইউনিয়নের ১৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এইসব কেন্দ্রে এর মধ্যে নির্বাচন সামগ্রি পাঠানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। 
নবীনতর পূর্বতন