দর্শনায় ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত



মোঃ জিহাদ হাসান, দশর্ণা, চুয়াডাঙ্গা, খুলনা প্রতিনিধিঃ
জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ওয়ালটন প্লাজা⁠ দর্শনা, চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে ২৪ জুন দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকার সাধারণ মানুষ, ওয়ালটনের সম্মানিত গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পেয়েছেন।

এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, স্বাস্থ্য পরামর্শ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়। আয়োজনটিতে সহযোগিতা করে তরফদার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ মাসুদ রানা এবং গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সানজিদা শায়লা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

ওয়ালটন প্লাজা⁠  দর্শনা চুয়াডাঙ্গা শাখার প্লাজা ম্যানেজার মোঃ রবিউল ইসলাম বলেন, “কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের মানুষের পাশে থেকে তাদের সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।”

স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও প্রশংসনীয় উদ্যোগ। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা