কুষ্টিয়া( ৩) আসনের এমপি আমির হামজার স্থায়ী জামিন মঞ্জুর



মাহিম বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি:
কুষ্টিয়া( ৩) আসনের এমপি আমির হামজার   বিরুদ্ধে করা  মানহানির মামলার জামিন  মঞ্জুর হলো আজ। 

রবিবার (১৪) জুন সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার শুনানি শেষে জামিন মঞ্জুর  করে। 

এমপি আমির হামজা বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার কারণে তার বিরুদ্ধে   মানহানির মামলাটি করা হয়।এমপি আমির হামজার আইনজীবী ছিলেন এডভোকেট আমিনুল ইসলাম মল্লিক। 

সিরাজগঞ্জের আইনজীবী ছিলেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল। 

আমির হামজা অগ্রিম জামিন নেই  নিয়ে আজকে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন।আদালতে দুটি মামলার শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন।এমপি আমির হামজা সিরাজগঞ্জে আদালতে আসবেন বলে তাকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেন।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা