মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধিঃ
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাদারীপুরের শিবচর ও পাঁচ্চরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ওয়ালটন প্লাজা। এতে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করে উপকৃত হয়েছেন শতাধিক মানুষ।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাদারীপুরের শিবচর ও পাঁচ্চরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ওয়ালটন প্লাজা। এতে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করে উপকৃত হয়েছেন শতাধিক মানুষ।
বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শিবচর ওয়ালটন প্লাজার ম্যানেজার ওমর ফারুক জানান, দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। তিনি বলেন, “ওয়ালটন শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, সামাজিক দায়িত্ববোধ থেকেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় রেখেই এ আয়োজন করা হয়েছে।”
ক্যাম্পে সেবা প্রদানকারী চিকিৎসক ডা. আফসানা আক্তার উষা বলেন, গ্রামাঞ্চলের অনেক মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। ওয়ালটনের এ উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখছে। তিনি জানান, চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁটুর জোড়ার ব্যথাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। বিশেষ করে ৫০ বছরের ঊর্ধ্বে বয়সীদের মধ্যে এসব সমস্যা বেশি দেখা গেছে।
মেডিকেল ক্যাম্পের পাশাপাশি ওয়ালটনের বিভিন্ন ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি নতুন পণ্য সম্পর্কে ধারণা নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর শাখার ম্যানেজার ওমর ফারুক এবং পাঁচ্চর শাখার ম্যানেজার জয়ন্ত কুমার বিশ্বাস। তারা জানান, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।