কামরুল হাসান, (নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি)
গত ২৬/৪/২৬ তারিখে কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলা কাশিপুর আজওয়াটারি গ্রামের মোঃ জহুর আলীর মেয়ে জান্নাতুন জীম (২১) নামের এক গর্ভবতী মায়ের রাত ৯ টায় নাগেশ্বরী হলি কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজার করান।সিজারিয়ান অপারেশন পরিচালনা করেন ভুরুঙ্গামারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন রোকেয়া আক্তার বিজলী।

সিজার করার ৩/৪ ঘন্টা পর রোগীর স্বাস্থ্যের অবনতি দেখা দিলে ক্লিনিক কর্তৃপক্ষ ২৭ তারিখ রোগী কে রেফার করেন। পরে স্বজনরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোগীর স্বাস্থ্যের অবস্থা আরো অবনতি ঘটে। স্বজনদের ভাষ্যমতে ওখানকার ডাক্তাররা বলেছেন, লো প্রেশার ও কিডনি দুর্বল থাকায় অপারেশন পরবর্তী স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন।
পরে সেখান থেকে নিয়ে যায় প্রাইম মেডিকেলে সেখানে ১২ দিন লাইফ সাপোর্টে থাকার পর ১০/৫/২৬ তারিখ রোজ রবিবার বিকাল ৩:৪৫ মিনিটে প্রসূতি মৃত্যুবরণ করেন।
রোগীর স্বজনরা বলেন,ক্লিনিকের অবহেলা ও ডাক্তারের অনবিজ্ঞতার কারণে এই মৃত্যু সংঘটিত হয়েছে।
স্বজনদের দাবি আমরা এর সঠিক তদন্ত এবং কঠিন বিচার চাই আর যেন কোন মায়ের বুক খালি না হয়।
.png)