জাতীয় গ্রন্থকেন্দ্রের ঠাকুরগাঁও জেলার বেসরকারি গ্রন্থাগার পরিদর্শন

 


ঠাকুরগাঁও প্রতিনিধি | মো. আরফান আলী

একটি গ্রন্থাগার মানব সভ্যতা, ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জ্ঞানসমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি গ্রন্থাগারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এই প্রেক্ষাপটে ১৮ এপ্রিল শনিবার দুপুরে জাতীয় গ্রন্থকেন্দ্রের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বেসরকারি গ্রন্থাগার সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মো. ইনামুল হক এবং উপ-গ্রন্থাগারিক রাসেল রানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন “বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর”-এর সভাপতি, কবি ও সাংবাদিক মো. আরফান আলী।

পরিদর্শনকালে ঠাকুরগাঁও জেলার অনুদানপ্রাপ্ত গ্রন্থাগারসহ বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারের কার্যক্রম, পাঠকসেবা ও অবকাঠামোগত বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্টরা গ্রন্থাগারগুলোর উন্নয়ন ও মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

নবীনতর পূর্বতন