ডন বস্কো উচ্চ বিদ্যালয়, বান্দরবানের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে কমিটির সকল সদস্যসহ বান্দরবান জেলার সম্মানিত জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি'কে ফুলেল শুভেচ্ছা নিবেদন জানান নতুন এডহক কমিটি।
১৭ ই মার্চ ই সোমবার এই বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম গত ৯ই মার্চ ২০২৫ তারিখে আগামী ০৬ (ছয়) মাসের জন্য এই কমিটি গঠন করেছে। মো. হেলাল উদ্দীন অভিভাবক প্রতিনিধি এবং জগদীশ আজিম শিক্ষক প্রতিনিধি হিসেবে এই কমিটির সম্মানিত সদস্য।
বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক পদাধিকারবলে এই কমিটির সদস্য সচিব। বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনই এই এডহক কমিটির অগ্রাধিকারভিত্তিক কাজ। বান্দরবান ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক এবং উন্নয়ন ও অন্যান্য কার্যক্রমের সুশৃঙ্খল ও সুপরিকল্পিত ব্যবস্থাপনার বহুকাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অতীব জরুরি ও গুরুত্বপূর্ণ এই কাজ সম্পাদনে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও কর্মচারীগণ, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীগণ সকলের নিঃস্বার্থ সমর্থন ও আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
অসীম রায়( অশ্বিনী)
বান্দরবান, 01820030466
