বান্দরবান ২০ শে মার্চ বৃহস্পতিবার "জাতীয় মহিলা সংস্থা" কর্তৃক আয়োজিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশসাধন প্রকল্পের আওতাধীন "প্রশিক্ষন ভাতা বিতরণ অনুষ্ঠান" জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান।
মিজ শামীম আরা রিনি বলেন - নারীরা ঘরে বসে না থেকে নিজ নিজ উদ্যোগে সাবলম্বী হবে। নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের প্রশিক্ষণটি নেওয়ার ফলে আপনারা নতুন নতুন বিষয় সম্বন্ধে জানতে পারবেন যা আপনাদের কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। আমাদের এখানে কোর্স করে অনেকেই নিজেদের ব্যবসায় সফলভাবে শুরু করতে পেরেছেন। এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের যথোপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে সহায়তা করে যা দিয়ে আপনি নিজে সাবলম্বী হতে পারবেন।
প্রশিক্ষণের বিষয় সমূহ: বিভিন্ন ক্যাটাকরিতে- সেলাই প্রশিক্ষণ, হাউজ কিপিং, বেবী কেয়ার,ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু তালেব, পৌরসভার প্রশাসক এস, এম, মনজুরুল হক, উপপরিচালক (ভা:প্রা:), স্থানীয় সরকার, বান্দরবান । বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম হাসান, নেজারত ডেপুটি কালেক্টর আসিফ রায়হান। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী, উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে আওতায় ২০২৪-২৫ অর্থবছরের মাসব্যাপী ২টি ক্যাটাগরিতে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে চেক বিতরণ করা হয়। দুই ক্যাটাগরিতে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।
অসীম রায় (অশ্বিনী)
বান্দরবান, 01820030466
